ভিউ: ১০৪
আমাদের সম্পর্কে

ব্রহ্মপুত্র মডেল স্কুল এর বৈশিষ্ট্য:
* এক ঝাঁক তরুণ মেধাবী, উদ্যমী, সমাজ সেবক, কারিকুলাম বিশেষজ্ঞ ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে
সর্বোচ্চ ডিগ্রীধারী ব্যক্তিদের দ্বারা পরিচালিত।
* একদল মেধাবী অভিজ্ঞ ও বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পন্ন শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
* হাতের লেখা সুন্দর ও দ্রতকরণে নিয়মিত প্রশিক্ষণ।
* সাংস্কৃতিক কার্যক্রমের জন্য পৃথক কর্মসূচী।
* সুন্দর, মনোরম, আকর্ষণীয়  নিজস্ব ক্যাম্পাস।
* নিরাপত্তা নিশ্চিত করণে সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ।
* শারীরিক ও মানসিক নির্যাতন মুক্ত ক্যাম্পাস।
* নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুত ব্যবস্থা।
* প্রজেক্টরের মাধ্যমে আনন্দঘন পরিবেশে পাঠদান।

শ্রেণী কক্ষে পাঠদান ও শিক্ষা কৌশল:
* ক্লাস শুরুর পূর্বে Assembly -তে শারীরিক সুস্থ্যতা, নৈতিক ও চারিত্রিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বারোপ করা হয়।
* শিশুদের ধারণ ক্ষমতার দিকে লক্ষ্য রেখে পাঠদান করা হয়। অতিরিক্ত বোঝা চাপানো হয় না।
* শিশুদের স্বাভাবিক অনুসন্ধিৎসা ও কৌতূহলের প্রতি লক্ষ্য রেখে তাদের স্বাভাবিক প্রাণশক্তি ও উচ্ছাস ব্যবহার করে আনন্দময় পরিবেশে মমতা ও ভালবাসার সঙ্গে শিক্ষা প্রদান করা হয়।
* শিশুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়। সার্বক্ষণিক শারীরিক ও মানসিক নির্যাতন মুক্ত রাখা আমাদের অঙ্গিকার।
* শিশুদের কাছে শিক্ষাকে সহজ ও আকর্ষণীয় করার জন্য বৈধ ছবি, রঙ, শিক্ষা উপকরণ, মডেল, হাতের কাজের সঙ্গে ছড়া, গল্প, গান ও খেলার মাধ্যমে উপস্থাপনের ব্যবস্থা।
* সিলেবাস ও পাঠ পরিকল্পনা  অনুযায়ী পাঠদান।
* একাডেমিক শিক্ষার পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সাথে নৈতিকতা শিক্ষা দেয়া হয়।

 ইউনিফর্ম:
বালক: ......................................সাদা মোজাসহ সাদা কেড্স।

বালিকা: ......................................সাদা মোজাসহ সাদা কেড্স।

শেষ কথা:
বর্তমান সময়ের আকাশ সংস্কৃতির মরণ ছোবল থেকে ফিরিয়ে রেখে সন্তানকে আদর্শবান, দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা অনন্য। দেশ ও জাতি গড়ার এই মহান প্রত্যয়ে আপনারাও আমাদের সহযোগী হবেন এটাই আমাদের প্রত্যাশা।  মহান আল্লাহ আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা কবুল করুন। আমিন।